হৃদয় ও নিষ্ঠা দিয়ে হাজীদের সেবা
বাংলাদেশের সরকার অনুমোদিত হজ ও উমরাহ এজেন্সি — বিশ্বাস, স্বচ্ছতা ও ব্যক্তিগত যত্নের ভিত্তিতে গড়ে উঠেছে।
🕋 ঢাকা হজ্জ গ্রুপ
ঢাকা হজ্জ গ্রুপ — এই নামটি বাংলাদেশের হাজারো হজযাত্রীর কাছে এক বিশ্বস্ত পরিচয়। ১৯৯৯ সালে মক্কার পবিত্র ভূমিতে একটি সংকল্প থেকে এই যাত্রার শুরু — বাংলাদেশি মুসলিমদের কেবল সৌদি আরব পৌঁছে দেওয়া নয়, বরং প্রতিটি আহকাম সঠিকভাবে পালন করিয়ে মাবরুর হজ্জ নিশ্চিত করা।
এই গ্রুপের অধীনে দুটি লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সি — আল-সাফওয়া ট্রেড ট্যুরস (HL ৬২৫) এবং ঢাকা ট্রেড ট্যুরস (HL ৩৩৬)। গত ২৬ বছরে প্রতি বছর গড়ে ২২০ জন হাজি আমাদের সাথে হজ্জ পালন করেছেন।
বছরের অভিজ্ঞতা
সন্তুষ্ট হাজি
বার্ষিক উমরাহ
রমজান প্যাকেজ
🕋 ব্যক্তিগত পরিচিতি | Personal Profile
মোঃ ওবাইদুর রহমান হানিফহজ্জ ও উমরাহ সেবায় নিবেদিত একজন অভিজ্ঞ গাইড ও সংগঠক
আলহামদুলিল্লাহ, প্রায় ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমি হজ্জ ও উমরাহ সেবার সাথে সম্পৃক্ত। আমার এই যাত্রা শুরু হয় আগস্ট ১৯৯৯ সালে মক্কায়, “থাকা হজ্জ গ্রুপ” প্রতিষ্ঠার মাধ্যমে। এরপর থেকে আজ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে অসংখ্য হাজী ও মু’তামিরের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পেরেছি।
মক্কায় অবস্থানকালে আমি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ২০ বছর অত্যন্ত দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করেছি। এই অভিজ্ঞতা আমাকে মাঠপর্যায়ে (Field Level) হজ্জ ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং হাজীদের সার্বিক সেবায় একটি শক্ত ভিত তৈরি করতে সহায়তা করেছে।
২০০০ সালের মার্চ মাসে আমি প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হজ্জ প্যাকেজ পরিচালনা শুরু করি। সেই থেকে আজ পর্যন্ত আমাদের একটাই অঙ্গীকার—👉 “প্রতিশ্রুতির সাথে কোনো আপোস নেই।”
আমরা সবসময় হাজীদেরকে একটি কথা বলি—“ইবাদত আপনার, সেবায় আমরা।”মিনা, মুজদালিফা, আরাফাত কিংবা মক্কা-মদিনা—প্রতিটি ধাপে আমরা হাজীদের বিশ্বস্ত সঙ্গী ও আন্তরিক বন্ধু হয়ে পাশে থাকি।
আমাদের সবচেয়ে বড় শক্তি হলো—
✔️ ২৭ বছরের অভিজ্ঞতায় কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করিনি
✔️ হাজীদের প্রত্যাশার চেয়েও অতিরিক্ত সেবা প্রদান
✔️ প্রতিটি হাজীর সাথে নিজে সরাসরি মাঠে থেকে খেদমত করা
✔️ কোনো মধ্যস্থতাকারী বা গ্রুপ লিডারের উপর নির্ভর না করে নিজস্ব তত্ত্বাবধানে সেবা প্রদান
আমাদের হাজীরা প্রায়ই বলেন—👉 “আপনারা ১০০% বললে, আমরা ১২০%–১৫০% সেবা পাই।”
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আল্লাহর উপর ভরসা করে যে প্রতিশ্রুতি আমরা দেই, আল্লাহ তায়ালা নিজেই তা পূরণ করার তৌফিক দান করেন।তিনি হেফাজত করেন, সহজ করে দেন, এবং তাঁর মেহমানদের খেদমতের সুযোগ করে দেন।
রমজানসহ বিভিন্ন সময়ে আমরা একাধিক উমরাহ প্যাকেজ পরিচালনা করে থাকি, যেখানে প্রতিটি যাত্রীকে সর্বোচ্চ যত্ন ও দায়িত্বের সাথে সেবা দেওয়া হয়।
🕋 আমার লক্ষ্য:আল্লাহর মেহমানদের এমনভাবে খেদমত করা, যাতে তারা নিশ্চিন্তে, শান্তিতে এবং পূর্ণ মনোযোগে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন।
“আল্লাহর মেহমানদের খেদমত—এটাই আমাদের ইবাদত।”
প্রত্যেক বাংলাদেশি মুসলিমকে আল্লাহর ডাকে সাড়া দিতে সাহায্য করা
“আল্লাহর ঘরের সফরকে যতটা সম্ভব আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ, শারীরিকভাবে আরামদায়ক এবং আর্থিকভাবে স্বচ্ছ করে তোলা — আমরা যাদের সেবা করি তাদের প্রত্যেকের জন্য।”