হজ ২০২৭ শর্ট প্যাকেজ (২০-২১ দিন) — মদিনা হজের পরে

দাম, আসন বা তারিখ জানতে এখনই কথা বলুন📞 01714-075291
🕋

হজ ২০২৭ শর্ট প্যাকেজ (২০-২১ দিন)

“স্বল্প সময়ে ফরজ হজ্জ আদায়ের সুবর্ণ সুযোগ — মদিনা হজ্জ পরবর্তী”

প্যাকেজ হাদিয়া (মূল্য)

রুম শেয়ারিং অনুযায়ী — প্রতি ব্যক্তি

রুম শেয়ারিংহাদিয়া
৪ জন / রুম৳ ৭,১৫,১৭০
৩ জন / রুম৳ ৮,০৭,৬৮৫
২ জন / রুম৳ ৯,৪৫,৬৯০

📍 রাজকীয় সৌদি সরকারের হজ্জ নীতি অনুযায়ী কোরবানির হাদিয়া ৭২০ সৌদি রিয়াল প্যাকেজ মূল্যের সাথে অতিরিক্ত যুক্ত হবে (হজ্জ ভিসা আবেদনের সময়ে)।

✈️ সৌদি আরব থেকে দেশে ফেরার রিটার্ন টিকেট হজযাত্রীকে নিজে আলাদাভাবে ক্রয় করতে হবে।

হজ ২০২৭ মৌসুমের নিবন্ধন শেষ হয়েছে। এই পাতাটি প্যাকেজের তথ্য জানানোর জন্য। ভবিষ্যৎ ও অপেক্ষমাণ সুযোগের তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন।

এই প্যাকেজের ধরন: হজের কার্যক্রম আগে সম্পন্ন হয় এবং হজের পর মদিনায় ৪/৬ দিন আবাসন ও জিয়ারতের ব্যবস্থা থাকে। হজের আগেই মদিনা সফর চাইলে দেখুন হজ ২০২৭ শর্ট প্যাকেজ — হজের আগেই মদিনা।

🍃আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ্‌।

যারা সীমিত সময়ের মধ্যে হজ্জ পালন করতে আগ্রহী, তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এই শর্ট প্যাকেজ। হজ্জের ফরজ, ওয়াজিব ও গুরুত্বপূর্ণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি মদিনা মুনাওয়ারায় অবস্থান এবং গুরুত্বপূর্ণ জিয়ারতের সুযোগও থাকবে। ব্যস্ত পেশাজীবী ও সীমিত ছুটিপ্রাপ্ত ব্যক্তিদের জন্য এটি একটি বাস্তবসম্মত সমাধান।

☞ সবিনয় অনুরোধ — আমাদের এই প্যাকেজ সম্পর্কে লিখিত কথাগুলো সম্পূর্ণ রূপে হাতে সময় নিয়ে বিস্তারিত পড়ে দেখবেন, কারণ আপনি পবিত্র একটি ফরজ ইবাদত করতে নিয়ত করেছেন।🍃

🎙️ আবাসন (হোটেল ও বাসা)

🏨 মক্কা: আজিজিয়া-র বাসা (নিজস্ব রুম ও বাথরুম)
🕌 মদিনা: DAR AL NAYEEM / ZAWHAR AL RASHID / ZAOWAR INTERNATIONAL HOTEL (তারকা মানের, সৌদি লোকাল সিস্টেম)
➤ মদিনার হোটেলগুলো মারকাজিয়া এলাকায় — মাসজিদ নাবাওয়ি-র বারান্দা থেকে ১৮০/২৫০ মিটার দূরত্বের মধ্যেই

🍽️ খাবার

✅ মক্কার আজিজিয়া এবং মদীনায়: ব্রেকফাস্ট + লাঞ্চ + ডিনার। দেশীয় ক্যাটারিং সার্ভিস এর মাধ্যমে সার্ভিস বাফেট এর মাধ্যমে দেশীয় খাবার পরিবেশন এর ব্যবস্থা থাকবে।

🎙️ মিনা এবং আরাফাতের খাবারের ব্যবস্থা মোয়াল্লেমের মাধ্যমে — সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার থাকবে। এই ৫ দিনের খাবারের মূল্য হজযাত্রী ভিসা প্রক্রিয়াকরণ সময়ে পরিশোধ করেছেন।

✈️ ফ্লাইট ও ভিসা

✅ FLIGHT TICKET: SAUDI AIRLINES / BIMAN BANGLADESH AIRLINES — ECONOMY CLASS

🎙️ যদি বিজনেস ক্লাসে ভ্রমণ করতে আগ্রহী থাকেন, তাহলে অতিরিক্ত মূল্য পরিশোধ করলে ব্যবস্থা করা হবে।

✅ এই প্যাকেজের রিটার্ন ফ্লাইটের টিকেট আলাদাভাবে ক্রয় করতে হবে (হজের রিটার্ন টিকেট এর তারিখ ৪৫ দিন পরে হবে, যাহা পরিবর্তন/ফেরত যোগ্য নয়)।

✅ সৌদি গ্রাউন্ড সার্ভিস: মোয়াল্লেম D category

🚌 বাস ও পরিবহন সার্ভিস

✅ আজিজিয়া-র বাসায় থাকা অবস্থায় প্রতিদিন (শুধুমাত্র হজের কয়েকদিন ছাড়া) হারাম শরীফে ৩ ওয়াক্তের নামাজ (আসর + মাগরিব + এশা) আদায়ের জন্য দুপুর ২:৩০ মিনিটে এবং রাত ৯:৩০ মিনিটে ফেরত নিয়ে আসার জন্য বাস সার্ভিস দিয়ে থাকি।

✅ ১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে সরাসরি বাস দিয়ে আজিজিয়া-র বাসায় নিয়ে এসে কংকর নিক্ষেপ করতে যাওয়া সহজতর হবে (আমাদের আজিজিয়া-র বাসার খুবই নিকটবর্তী কংকর নিক্ষেপ প্রজেক্ট)।

✅ আমরা দিনের বেলা আজিজিয়া-র বাসায় থেকে, রাতে প্রাইভেট বাস এর মাধ্যমে মিনা-র তাঁবুতে অবস্থান করি এবং ফজরের নামাজের পর আবার ঐ একই বাস দিয়ে আজিজিয়া-র বাসায় ফেরত আসি।

✅ অন্যান্য ক্ষেত্রে লাক্সারি এসি বাস / লাক্সারি প্রাইভেট এসি গাড়ি ব্যবহার করা হবে।

🌟 এই প্যাকেজের বিশেষ সুবিধা

✅ মোয়াল্লেমের তাঁবুতে পরিবেশিত খাবার ততটা সুস্বাদু নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা আজিজিয়া-র বাসায় দেশীয় ক্যাটারিং সার্ভিস এর মাধ্যমে দেশীয় খাবার খেতে পারি এবং শারীরিক সুস্থতার দিকে খেয়াল রেখে হজের আহকাম গুলো সঠিকভাবে পালন করতে পারি।

✅ দিনের বেলা আজিজিয়ার বাসায় নিজের রুমে আরামদায়ক অবস্থায় থাকা এবং নিজস্ব বাথরুম ব্যবহার করে সুস্থতার সাথে হজের পরবর্তী আহকাম পালন করা (মিনার ২/৩ হাজারে ২৪ বাথরুম লাইন দিয়ে ব্যবহার করার প্রয়োজন নাই)।

📊 প্যাকেজ সারসংক্ষেপ

সর্বমোট সময়কাল২০/২১ দিন
মক্কা (আজিজিয়া)হজ্জের কার্যক্রম সহ
মদিনাহজ্জের পরে ৪/৬ দিন আবাসন
ফেরত ফ্লাইটমদিনা/জেদ্দা → ঢাকা
কোরবানিহাদিয়া প্যাকেজের সাথে যুক্ত নয়

✅ হজের কার্যক্রম শেষ করার পরবর্তীতে মদিনায় যাওয়ার ব্যবস্থা থাকবে এবং সেখানে ৪/৬ দিন আবাসন থাকবে। মদিনা/জেদ্দা থেকে ঢাকায় ফেরত আসার ফ্লাইট থাকবে।

🌙 কেন আমাদের সাথে হজ্জে যাবেন?

“অভিজ্ঞতা, আন্তরিকতা ও দায়িত্বশীল সেবার সমন্বয়”

আমরা বিশ্বাস করি, হজ্জ শুধুমাত্র একটি ভ্রমণ নয়; এটি একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি হাজীর প্রতি ব্যক্তিগত যত্ন ও দায়িত্বশীল সেবা প্রদান আমাদের অঙ্গীকার।

✔️ অভিজ্ঞ বাংলাদেশি টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধান (দীর্ঘ ২৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মালিকের উপস্থিতির মাধ্যমে)

✔️ হজ্জের প্রতিটি রুকন ও কার্যক্রমে বাস্তবভিত্তিক গাইডলাইন

✔️ মিনা, আরাফাত ও মুযদালিফায় সুসংগঠিত ব্যবস্থাপনা

✔️ মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান জিয়ারতের ব্যবস্থা

✔️ দেশীয় খাবার ও মানসম্মত পরিবহন সুবিধা

✔️ নিবন্ধন থেকে দেশে প্রত্যাবর্তন পর্যন্ত পূর্ণ সহযোগিতা

✔️ হজ্জের পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা

✔️ জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তার ব্যবস্থা

⚖️ অন্য প্যাকেজের সাথে তুলনা

“মদিনা হজের আগে” প্যাকেজের সাথে পার্থক্য: এই প্যাকেজে মক্কায় (আজিজিয়া) হজের কার্যক্রম শেষে হজের পরে ৪/৬ দিন মদিনায় অবস্থান। “মদিনা হজের আগে” প্যাকেজে মদিনা প্রথমে। একই ২০/২১ দিনের সময়ে হজের আগে মদিনা বেছে নিলে ৪ জন/রুমে ৳৪৯,৭২০, ৩ জন/রুমে ৳৮১,৭০৫ এবং ২ জন/রুমে ৳৯৯,৯৯০ কম। বিস্তারিত: মদিনা হজের আগে প্যাকেজ।

⚠️ মূল্য বিষয়ক নোটিশ:
☞ ২০২৭ সালের জন্য এই প্যাকেজের চূড়ান্ত মূল্য সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার এর ২০২৭ সালের হজ্জ প্যাকেজ মূল্য ঘোষণা-র পর নির্ধারণ করা হবে ইনশা-আল্লাহ।🍃

☞ উল্লেখ্য যে, সৌদি সরকার ঘোষণা করেছেন ২০২৭ সাল থেকে মোয়াল্লেম D ক্যাটাগরি আর থাকবে না। নতুন ক্যাটাগরি অনুযায়ী সেবা প্রদান করা হবে এবং সেই অনুযায়ী প্যাকেজ মূল্য নির্ধারিত হবে। সেক্ষেত্রে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে প্যাকেজ মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।🍃

☞ প্যাকেজ সংক্রান্ত যেকোনো তথ্য জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন।🍃

🎙️ ইবাদত আপনার — খেদমত আমাদের 🎙️

📞 যোগাযোগ করুন

OBAIDUR RAHMAN HANIF | RAIYAN AHMED (PARTNER) | NAZMUS SHAKEB

DHAKA TRADE TOURS & TRAVELS (HL NO: 336) | AL-SAFWA TRADE TOURS & TRAVELS (HL NO: 625)

01670-787633  |  01919-787633  |  01714-075291  |  01974-075291

যোগাযোগ করুন →

এই প্যাকেজ নিয়ে কথা বলতে চান?

সরাসরি ফোন করুন বা হোয়াটসঅ্যাপে লিখুন — সবচেয়ে দ্রুত উত্তর পাবেন। চাইলে নিচের ফর্মটিও পূরণ করতে পারেন, আমরা যোগাযোগ করব।

হোমআমাদের সম্পর্কেসেবাসমূহ🕋 হজ্জ প্যাকেজ☪ রমজান প্যাকেজ🌙 উমরাহ প্যাকেজযোগাযোগ📝 ব্লগ
.........
Scroll to Top