হজ ২০২৭ শর্ট প্যাকেজ (২০-২১ দিন) — হজের আগেই মদিনা

দাম, আসন বা তারিখ জানতে এখনই কথা বলুন📞 01714-075291
🕋

হজ ২০২৭ শর্ট প্যাকেজ (২০-২১ দিন)

“সীমিত সময়ে সুন্দর ও সুশৃঙ্খল হজ্জ সফর — হজের আগেই মদিনা”

প্যাকেজ হাদিয়া (মূল্য)

রুম শেয়ারিং অনুযায়ী — প্রতি ব্যক্তি

রুম শেয়ারিংহাদিয়া
৪ জন / রুম৳ ৬,৬৫,৪৫০
৩ জন / রুম৳ ৭,২৫,৯৮০
২ জন / রুম৳ ৮,৪৫,৭০০

📍 রাজকীয় সৌদি সরকারের হজ্জ নীতি অনুযায়ী কোরবানির হাদিয়া ৭২০ সৌদি রিয়াল প্যাকেজ মূল্যের সাথে অতিরিক্ত যুক্ত হবে (হজ্জ ভিসা আবেদনের সময়ে)।

✈️ সৌদি আরব থেকে দেশে ফেরার রিটার্ন টিকেট হজযাত্রীকে নিজে আলাদাভাবে ক্রয় করতে হবে।

হজ ২০২৭ মৌসুমের নিবন্ধন শেষ হয়েছে। এই পাতাটি প্যাকেজের তথ্য জানানোর জন্য। ভবিষ্যৎ ও অপেক্ষমাণ সুযোগের তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন।

এই প্যাকেজের ধরন: হজের আগেই মদিনায় অবস্থান করা হয়, তারপর মক্কায় গিয়ে হজের কার্যক্রম। হজের পর মদিনায় যেতে চাইলে দেখুন হজ ২০২৭ শর্ট প্যাকেজ — মদিনা হজের পরে।

🍃আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ্‌।

যাদের কর্মব্যস্ততা বা ব্যক্তিগত কারণে দীর্ঘ সময় অবস্থান সম্ভব নয়, তাদের জন্য পরিকল্পিত আমাদের শর্ট প্যাকেজ। প্রয়োজনীয় ইবাদত, মক্কা ও মদিনায় অবস্থান, গুরুত্বপূর্ণ জিয়ারত এবং হজ্জের সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার সুযোগ থাকবে এই প্যাকেজে। স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই এই প্যাকেজের মূল লক্ষ্য।

☞ সবিনয় অনুরোধ — আমাদের এই প্যাকেজ সম্পর্কে লিখিত কথাগুলো সম্পূর্ণ রূপে হাতে সময় নিয়ে বিস্তারিত পড়ে দেখবেন, কারণ আপনি পবিত্র একটি ফরজ ইবাদত করতে নিয়ত করেছেন।🍃

🎙️ আবাসন (হোটেল ও বাসা)

🏨 মক্কা: আজিজিয়া-র বাসা (নিজস্ব রুম ও বাথরুম)
🕌 মদিনা: DAR AL NAYEEM / ZAWHAR AL RASHID / ZAOWAR INTERNATIONAL HOTEL (৩ তারকা, সৌদি লোকাল সিস্টেম)
➤ মদিনার হোটেলগুলো মারকাজিয়া এলাকায় — মাসজিদ নাবাওয়ি-র বারান্দা থেকে ১৮০/২৫০ মিটার দূরত্বের মধ্যেই

🍽️ খাবার

✅ মক্কার আজিজিয়া এবং মদীনায়: ব্রেকফাস্ট + লাঞ্চ + ডিনার। দেশীয় ক্যাটারিং সার্ভিস এর মাধ্যমে সার্ভিস বাফেট এর মাধ্যমে দেশীয় খাবার পরিবেশন এর ব্যবস্থা থাকবে।

🎙️ মিনা এবং আরাফাতের খাবারের ব্যবস্থা মোয়াল্লেমের মাধ্যমে — সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার থাকবে। এই ৫ দিনের খাবারের মূল্য হজযাত্রী ভিসা প্রক্রিয়াকরণ সময়ে পরিশোধ করেছেন।

✈️ ফ্লাইট ও ভিসা

✅ FLIGHT TICKET: SAUDI AIRLINES / BIMAN BANGLADESH AIRLINES — ECONOMY CLASS

🎙️ যদি বিজনেস ক্লাসে ভ্রমণ করতে আগ্রহী থাকেন, তাহলে অতিরিক্ত মূল্য পরিশোধ করলে ব্যবস্থা করা হবে।

✅ এই প্যাকেজের রিটার্ন ফ্লাইটের টিকেট আলাদাভাবে ক্রয় করতে হবে (হজের রিটার্ন টিকেট এর তারিখ ৪৫ দিন পরে হবে, যাহা পরিবর্তন/ফেরত যোগ্য নয়)।

✅ সৌদি গ্রাউন্ড সার্ভিস: মোয়াল্লেম D category

🚌 বাস ও পরিবহন সার্ভিস

✅ আজিজিয়া-র বাসায় থাকা অবস্থায় প্রতিদিন (শুধুমাত্র হজের কয়েকদিন ছাড়া) হারাম শরীফে ৩ ওয়াক্তের নামাজ (আসর + মাগরিব + এশা) আদায়ের জন্য দুপুর ২:৩০ মিনিটে যাওয়া এবং রাত ৯:৩০ মিনিটে ফেরত নিয়ে আসার জন্য বাস সার্ভিস দিয়ে থাকি।

✅ ১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে সরাসরি বাস দিয়ে আজিজিয়া-র বাসায় নিয়ে এসে কংকর নিক্ষেপ করতে যাওয়া সহজতর হবে (আমাদের আজিজিয়া-র বাসার খুবই নিকটবর্তী কংকর নিক্ষেপ প্রজেক্ট)।

✅ আমরা দিনের বেলা আজিজিয়া-র বাসায় থেকে, রাতে প্রাইভেট বাস এর মাধ্যমে মিনা-র তাঁবুতে অবস্থান করি এবং ফজরের নামাজের পর আবার ঐ একই বাস দিয়ে আজিজিয়া-র বাসায় ফেরত আসি।

✅ অন্যান্য ক্ষেত্রে লাক্সারি এসি বাস / লাক্সারি প্রাইভেট এসি গাড়ি ব্যবহার করা হবে।

🌟 এই প্যাকেজের বিশেষ সুবিধা

✅ মোয়াল্লেমের তাঁবুতে পরিবেশিত খাবার ততটা সুস্বাদু নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা আজিজিয়া-র বাসায় দেশীয় ক্যাটারিং সার্ভিস এর মাধ্যমে দেশীয় খাবার খেতে পারি এবং শারীরিক সুস্থতার দিকে খেয়াল রেখে হজের আহকাম গুলো সঠিকভাবে পালন করতে পারি।

✅ দিনের বেলা আজিজিয়ার বাসায় নিজের রুমে আরামদায়ক অবস্থায় থাকা এবং নিজস্ব বাথরুম ব্যবহার করে সুস্থতার সাথে হজের পরবর্তী আহকাম পালন করা (মিনার ২/৩ হাজারে ২৪ বাথরুম লাইন দিয়ে ব্যবহার করার প্রয়োজন নাই)।

📊 প্যাকেজ সারসংক্ষেপ

সর্বমোট সময়কাল২০/২১ দিন
মদিনাহজের আগেই (প্রথমে)
মক্কা (আজিজিয়া)হজ্জের কার্যক্রম সহ
ফেরত ফ্লাইটমদিনা/জেদ্দা → ঢাকা
কোরবানিহাদিয়া প্যাকেজের সাথে যুক্ত নয়

✅ এই প্যাকেজে হজের আগেই মদিনায় অবস্থান করা হয়। মদিনা/জেদ্দা থেকে ঢাকায় ফেরত আসার ফ্লাইট থাকবে।

🌙 সেবা ও যোগাযোগ

আল-সাফওয়ার সম্পূর্ণ হজ পরিষেবা (অভিজ্ঞ বাংলাদেশি টিমের তত্ত্বাবধান, মিনা-আরাফাত-মুযদালিফায় সঙ্গ, জিয়ারত, দেশীয় খাবার ও প্রশিক্ষণ) সব প্যাকেজে একই। বিস্তারিত তালিকা ও পূর্ণ দিনপঞ্জি দেখতে মদিনা হজের পরে প্যাকেজ পাতা দেখুন, অথবা সরাসরি অফিসে যোগাযোগ করুন।

⚖️ ১৬৫ নম্বর প্যাকেজের সাথে তুলনা

১৬৫ নম্বর (মদিনা হজের পরে) প্যাকেজের সাথে পার্থক্য: দুই প্যাকেজেই সময়কাল ২০/২১ দিন এবং মক্কায় আজিজিয়ায় থেকে হজের কার্যক্রম। পার্থক্য মদিনার ক্রমে: এই প্যাকেজে মদিনায় অবস্থান হজের আগেই (প্রথমে), অন্যটিতে হজের পরে ৪/৬ দিন।

  • ৪ জন/রুম: ৳৬,৬৫,৪৫০ — মদিনা হজের পরে প্যাকেজে ৳৭,১৫,১৭০ (পার্থক্য ৳৪৯,৭২০)
  • ৩ জন/রুম: ৳৭,২৫,৯৮০ — অন্যটিতে ৳৮,০৭,৬৮৫ (পার্থক্য ৳৮১,৭০৫)
  • ২ জন/রুম: ৳৮,৪৫,৭০০ — অন্যটিতে ৳৯,৪৫,৬৯০ (পার্থক্য ৳৯৯,৯৯০)

আগে মদিনা, না হজের পর — আপনার শারীরিক সুবিধা ও পরিবারের পরিকল্পনা অনুযায়ী অফিসে পরামর্শ নিন।

⚠️ মূল্য বিষয়ক নোটিশ:
☞ ২০২৭ সালের জন্য এই প্যাকেজের চূড়ান্ত মূল্য সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার এর ২০২৭ সালের হজ্জ প্যাকেজ মূল্য ঘোষণা-র পর নির্ধারণ করা হবে ইনশা-আল্লাহ।🍃

☞ উল্লেখ্য যে, সৌদি সরকার ঘোষণা করেছেন ২০২৭ সাল থেকে মোয়াল্লেম D ক্যাটাগরি আর থাকবে না। নতুন ক্যাটাগরি অনুযায়ী সেবা প্রদান করা হবে এবং সেই অনুযায়ী প্যাকেজ মূল্য নির্ধারিত হবে। সেক্ষেত্রে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে প্যাকেজ মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।🍃

☞ প্যাকেজ সংক্রান্ত যেকোনো তথ্য জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন।🍃

🎙️ ইবাদত আপনার — খেদমত আমাদের 🎙️

📞 যোগাযোগ করুন

OBAIDUR RAHMAN HANIF | RAIYAN AHMED (PARTNER) | NAZMUS SHAKEB

DHAKA TRADE TOURS & TRAVELS (HL NO: 336) | AL-SAFWA TRADE TOURS & TRAVELS (HL NO: 625)

01670-787633  |  01919-787633  |  01714-075291  |  01974-075291

যোগাযোগ করুন →

এই প্যাকেজ নিয়ে কথা বলতে চান?

সরাসরি ফোন করুন বা হোয়াটসঅ্যাপে লিখুন — সবচেয়ে দ্রুত উত্তর পাবেন। চাইলে নিচের ফর্মটিও পূরণ করতে পারেন, আমরা যোগাযোগ করব।

হোমআমাদের সম্পর্কেসেবাসমূহ🕋 হজ্জ প্যাকেজ☪ রমজান প্যাকেজ🌙 উমরাহ প্যাকেজযোগাযোগ📝 ব্লগ
.........
Scroll to Top